• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

ঝিনাইদহ মহেশপুর সীমান্তে গভীর রাতে বিএসএফের পুশইন চেষ্টা, স্থানীয়দের নিয়ে প্রতিহত করল বিজিবি

স্বাধীন বাংলানিউজ: / ১০২ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে সপ্তাহখানেক শান্ত থাকার পর আবারও পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

​স্থানীয়রা জানান, গত এক মাস ধরে পুশইন আতঙ্ক চললেও গত সাত দিন মহেশপুর সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু গত রাতে ৪ থেকে ৬ জনের একটি দলকে গাড়িতে করে সীমান্তের কাছে নিয়ে আসে বিএসএফ। পরে রাতের আঁধারে তাদের কাঁটাতারের এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।

​সীমান্তবর্তী বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে জড়ো হন এবং বিজিবিকে খবর দেন। পরে গ্রামবাসী ও বিজিবির কড়া অবস্থানের মুখে পুশইনকারীরা পিছু হটতে বাধ্য হয়।

​ বিজিবি বলছে, এই ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মহেশপুর বিজিবি কমান্ডার বলেছেন রাতদিন সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা