• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি : / ৭৬ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ঝিনাইদহে প্রস্তাবিত মেডিকেল কলেজ জেলার মধ্যবর্তী এলাকা কালীগঞ্জ উপজেলার বেজপাড়ায় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ঝিনাইদহে বরাদ্দকৃত মেডিকেল কলেজটি জেলার ছয় উপজেলার যোগাযোগের সুবিধা বিবেচনায় কালীগঞ্জ-ঝিনাইদহ মহাসড়ক সংলগ্ন বেজপাড়ায় স্থাপন করা হলে জেলার অধিকাংশ মানুষ সহজে চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষার সুযোগ পাবেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক সোহেল আহম্মেদ। বক্তব্য দেন কালীগঞ্জ উন্নয়ন ফোরাম ও বাস্তবায়ন কমিটির অন্যতম সংগঠক প্রভাষক আনিসুর রহমান, সাংবাদিক জামির হোসেন, সমাজসেবক আশরাফুল ইসলাম, পৌর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইনতা, ব্যাংকার আবু জাফর, প্রভাষক খায়রুল ইসলাম, কমিটির সদস্য হারুন অর রশিদ, ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন উষা’র সভাপতি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।
বক্তারা বলেন, কালীগঞ্জের বেজপাড়ায় সরকারি পতিত জমি রয়েছে। সেখানে মেডিকেল কলেজ স্থাপন করলে ভূমি অধিগ্রহণে সরকারের অতিরিক্ত অর্থ ব্যয় হবে না। একই সঙ্গে কালীগঞ্জ ঝিনাইদহ  জেলার মধ্যবর্তী এলাকায় হওয়ায় কোটচাঁদপুর, মহেশপুর এবং পাশের চুয়াডাঙ্গা জেলার মানুষেরও চিকিৎসাসেবা গ্রহণ সহজ হবে।
তারা দ্রুত বেজপাড়ায় মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত গ্রহণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা