• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

সুন্দরবনে কুখ্যাত হরিণ শিকারি ফরিদ সহ আটক-৪ আড়াই মণ কাঁকড়া জব্দ

আ: মালেক রেজা শরণখোলা বাগেরহাট : / ৯০ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারি খাল অভিযান চালিয়ে হরিণ ধরার ফাঁদসহ সুন্দরবনের কুখ্যাত হরিণ শিকারি ফরিদ সহ ৪ শিকারিকে আটক করেছে বন রক্ষীরা। এ সময় তাদের ব্যবহৃত নৌকাসহ আড়াই মণ কাঁকড়া এবং কাঁকড়া ধরার ৫০টি নিষিদ্ধ চারু জব্দ করা হয়। পরে শনিবার (৪ জুলাই) রাতে ভোররাতে মৃগামারি খাল এলাকা থেকে তাদের আটক করা হয়। দুপুরে আটক শিকারিদের বাগেরহাট আদালতে প্রেরণ করে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপাই ফরেস্ট স্টেশন ও আন্দারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রের বনরক্ষীরা যৌথভাবে শনিবার ভোর রাতে মৃগামারি খালে অভিযান চালিয়। এ সময় একটি নৌকাসহ চার শিকারিকে হাতেনাতে আটক করে তারা। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ৩০০ ফুট হরিণ ধরার ফাঁদ, ৭টি ঝুড়িতে রাখা আড়াই মণ কাঁকড়া, কাঁকড়া ধরার ৫০টি নিষিদ্ধ চারু এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।আটক ব্যক্তিরা হলো মোংলা উপজেলার দক্ষিণ চিলা গ্রামের বাসিন্দা ও সুন্দরবনের কুখ্যাত হরিণ শিকারি একাধিক বন মামলার আসামি ফরিদ হাওলাদার (৩০) তার সহযোগী আতাউর খান (২৮), মোজাম জোমাদ্দার (২৯) এবং রুহুল জোমাদ্দার (৩০)।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, বর্তমানে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে হরিণ শিকারের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি কাঁকড়া সংগ্রহ করছিল তারা।তিনি আরও জানান, আটক ফরিদ হাওলাদার একজন কুখ্যাত হরিণ শিকারি। তার বিরুদ্ধে একাধিক বন মামলা চলমান রয়েছে। এর আগে তিনি কারাগার থেকে জামিনে মুক্তিলাভ করে। তিনি আরো জানান, আটক ৪ শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা