• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

শরণখোলায় ৭৭ পিচ ইয়াবা সহ মাদক কারবারি আল আমিন আটক 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: / ৪৭ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ অভিযান চালিয়ে ৭৭ পিচ ইয়াবাসহ আল আমিন নামের এক মাদক কারবারিকে আটক  করেছে। ১৪ আগস্ট রাত দুইটার দিকে উপজেলার রাজৈর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। শরণখোলা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, শরণখোলার রাজৈর এলাকা মাদক কারবারিদের ঘাঁটি বলে পরিচিত। ওই এলাকায় রাতে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই শিবলী ও সাঈদের নেতৃত্বে পুলিশের একটি দল রাজৈর এলাকায় অভিযান চালায়। এ সময়
তারা ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি আল আমিন হাওলাদার (৩৯) কে ৭৭ পিস ইয়াবাসহ আটক করে। আলামিন রাজৈর এলাকার বাসিন্দা চানমিয়া হাওলাদারের পুত্র বলে জানা গেছে। এ ঘটনায় শরণখোলা থানায় একটি মাদক মামলা দায়ের করে আল-আমিনকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে শরণখোলা থানা পুলিশ অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, গত ১৫ দিনে  পুলিশের অভিযানে এক শীর্ষ মাদক কারবারি সহ ১২ জন আটক হয়েছে। মাদকের ব্যাপারে কোন ছাড় নয়। জিরো টলারেন্স নীতি অবলম্বন করে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা