• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে শৈলকুপায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

এইচ এম ইমরান, ঝিনাইদহ : / ৪৩ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

“রূপালি মৎস্য সনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়ে ঝিনাইদহের শৈলকুপায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মাছের পোনা অবমুক্তকরণ শেষে আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, দেশীয় মাছ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের উৎসাহিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য, মৎস্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা দেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, জলাশয়ের সঠিক ব্যবহার এবং মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহণকারীরা মৎস্যসম্পদের উন্নয়ন ও সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কার বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারীদের নিয়ে জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহফুজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ইমরান হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড, হুমায়ুন বাবর ফিরোজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাসেল আহমেদসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা