• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

সুন্দরবনের নদীতে পড়ে যাওয়া  ক্রুকে জীবিত উদ্ধার করলো কোস্টগার্ড 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: / ৩৫ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 ভারত থেকে বাণিজ্যিক জাহাজ এমভি আলফাডাঙ্গা প্রাইড ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আসার সময় সুন্দরবনের শাকবাড়িয়া এলাকার নদীতে অসাবধানতাবশত এক ক্রু পড়ে গেলে তাকে জীবিত উদ্ধার করে কোষ্টগার্ড। ১৫ আগস্ট বিকেলে আংন্টি হারা নদী এলাকার থেকে তাকে উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত
করে বলেন,  আলফাডাঙ্গা প্রাইড নামক একটি বাণিজ্যিক জাহাজ ভারত হতে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আগমন করে। পরবর্তীতে, জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদী সংলগ্ন আংটিহারা এলাকায় পৌঁছালে জাহাজের আপার ডেকে কাজ করার সময় অসাবধানতা বশত এক ক্রু নদীতে পড়ে যায়। পরে বিষয়টি জাহাজ কর্তৃপক্ষ বিষয়টি কোষ্টগার্ড কে অবহিত করলে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি টহল দল তৎক্ষণাৎ ঘটনাস্থল হতে নদীতে পড়ে যাওয়া ক্রুকে জীবিত উদ্ধার করে। পরে কোষ্টগার্ড সদস্যরা নিরাপদে তাকে জাহাজে পৌঁছে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা