• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: / ২৩ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

পূর্ব সুন্দরবনের শরলখোলা রেঞ্জের জেলে পল্লী দুবলা থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিনে বঙ্গোপসাগরে মাছ ধরারত অবস্থায় এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার ১২ জেলার সহ ইঞ্জিন বিকাল হয়ে সাগরে ভাসতে থাকে। গত ২৩ আগস্ট রাত সাড়ে আটটার দিকে ফিশিং ট্রলারটি বিকল হয় বলে জানা গেছে।
পরবর্তীতে ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের এর  মধ্যে আসলে ২৪ আগস্ট ফিশিং ট্রলার থেকে এক জেলে ট্রলার মালিককে বিষয়টি অবহিত করে। ট্রলার মালিক বিষয়টি কোষ্ট গার্ডের জরুরী সেবা নাম্বার ১৬১১১ এ ফোন করে সহায়তা চান।প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন দুবলার একটি উদ্ধারকারী দল গভীর সমুদ্রে অভিযান চালায়। কয়েক ঘন্টা সমুদ্রে অভিযানচালিয়ে কোস্ট গার্ডের সদস্যরা বিকল হাওয়া ফিশিং ট্রলার সহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করে।
 ২৫ আগস্ট মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড মংলা পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো বলেন, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়েছে। ফিশিং ট্রলার সহ জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এছাড়া জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা