• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

কালিয়ায় মৎস্য চাষীদের মধ্যে খাবার বিতরণ।

 নড়াইল জেলা প্রতিনিধি!!    / ৪২ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

রবিবার (৩০ আগষ্ট) কালিয়া উপজেলা পরিষদ ভবনের সামনে দুপুর ১ টায়  ২০২৫ – ২৬ অর্থ বছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প (মৎস্য অধিদপ্তর অংশ)  এর আওতায়  কালিয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার মৎস্য খামারিদের প্রণোদনা সহায়তা হিসাবে বিভিন্ন প্রজাতির মৎস্য চাষিদের প্রদর্শনীর মালামাল বিতরণ করা হয়।
উক্ত  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, কালিয়া উপজেলা মৎস্য অফিসার চয়ন বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফয়জুল করিম,  বিভিন্ন ইউনিয়ন থেকে আগহ মৎস্য খামারি এলাকার গণ্যমান ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম সকল মৎস্য চাষীদের উদ্দেশ্য করে বলেন আপনারা সঠিক নিয়মে সঠিক সময় মৎস্য চাষে মনোযোগী হবেন এবং কোন সমস্যা হলে সরাসরি আমার নিকট অথবা উপজেলা মৎস্য অফিসারের নিকট জানাবেন। সরকারি ভাবে যে সকল প্রণোদনা পাওয়া যাবে সেগুলো আমরা সঠিক নিয়মে যাচাই-বাছাই পূর্বক আপনাদের নিকট  প্রদান করব। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা