• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

শরণখোলায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: / ৬৬ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরণখোলা বিএনপি’র আয়োজনে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর বিকাল সাড়ে চারটায় শরণখোলা উপজেলা বিএনপি’র আয়োজনে একটি বর্ণাঢ্য রেলিং পাঁচ রাস্তার মোড় থেকে শুরু হয়ে রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রায়েন্দা পাইলট মাঠে শেষ হয়।
পরে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর আলম।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান খান, বিএনপি নেতা মহিউদ্দিন বাদল, শামীম হোসেন বাদল, শহিদুল আলম লিটন,  মোঃ অহিদুজ্জামান বাবু, মহিউদ্দিন শাহজাহান, এম এ মজিদ, শিমুল গাজী, যুবদলের  আহ্বায়ক  ইব্রাহিম মোল্লা ও ছাত্রদলের সাবেক আহবায়ক মামুন গাজী।
এ সময় প্রধান অতিথি বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার অবদান অনস্বীকার্য। এসময় তিনি আরো বলেন, আগামী ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে দলের  জেল খাটা ও ত্যাগী নেতাদের যাতে মূল্যায়িত করা হয় সেদিকে বিএনপি’র শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা