• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

কালীগঞ্জে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে ২০ জন আহত

তানভির আহামেদ আবির / ৩৮ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কেয়াবাগান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে খুলনায় যাচ্ছিলো।

পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বাসের সামনের চাকার এক্সেল ভেঙ্গে যায়। এতে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে আহত হয় বাসের অন্তত ২০ জন যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বারোবাজার হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জন বিশ্বাস বলেন, বাসের যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা