• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

নড়াইলে প্রাইভেটকারে মিললো ৫০ বোতল ‘এস্কাফ’ যুবক আটক

জেলা প্রতিনিধি,নড়াইল: / ৪৯ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নড়াইল সদর উপজেলায় একটি প্রাইভেট কার তল্লাশি চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ জব্দ করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় মো. ইমরান হোসেন (২৯) নামের এক যুবককে আটক করা হয়েছে।রবিবার ( ১১ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত মো. ইমরান হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের শফিউল্লাহর ছেলে।
পুলিশ জানায়, সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকায় রবিবার সকালে চেকপোস্ট বসায় সদর থানা পুলিশ। পরে একটি প্রাইভেট কার নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাওয়ার সময় গতিরোধ করে পুলিশ৷ এ সময় প্রাইভেট কারটি দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। এরপর গাড়ির পিছনে থাকা ডিকিতে প্লাস্টিকের বস্তার ভিতর রাখা ৫০ বোতল ‘এস্কাফ’ উদ্ধার করে পুলিশ এবং ঘটনাস্থল থেকে মো. ইমরান হোসেনকে আটক করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির কাছ থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা