• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

বড়দিয়ার নদীভাঙন পরিদর্শনে সাংসদ জাহাঙ্গীর আলম, স্থায়ী নদী ভাঙ্গন রোধের আশ্বাস 

গোলাম মোর্শেদ শেখ, কালিয়া, নড়াইল / ৩৬ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

নড়াইলের নড়াগাতী থানার বড়দিয়া বাজারে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে তিনি ভাঙন এলাকা পরিদর্শন করেন। এ সময় বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ভাঙনের খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে কথা বলেছেন। তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বাজেট না থাকায় নিজের ব্যক্তিগত তহবিল থেকে ৪ লাখ টাকা দিয়ে প্রকল্প তৈরি করে কাজ শুরু করার উদ্যোগ নিয়েছেন। বড়দিয়া রক্ষায় বাজারসংলগ্ন তিন নদীর মোহনায় স্থায়ীভাবে বালু উত্তোলন বন্ধ এবং ভবিষ্যতে ওই এলাকা ইজারা না দেওয়ার বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবেন। এ ছাড়া খুব শিঘ্রই বড়দিয়া বাজার হতে ফেরীঘাটের দক্ষিন পর্যন্ত ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
অন্যদিকে নড়াইলের উন্নয়নে ৩৬০ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বরাদ্দের কাজ সম্পন্ন হলে জেলার রাস্তাঘাটের বেহাল দশা থাকবে না।পরে তিনি বড়দিয়া বাজার মন্দির ও বিভিন্ন সড়ক পরিদর্শন করেন এবং সড়কগুলো দ্রুত সংস্কারের আশ্বাস দেন উল্লেখ্য, গত ১১ অক্টোবর দুপুর থেকে বড়দিয়া বাজারে ভয়াবহ নদীভাঙন শুরু হয়। এতে ৮/-১০টি চায়ের দোকানসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা