• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

রাখালগাছি ইউনিয়নে গণসংযোগে ব্যস্ত মুস্তাফিজুর রহমান

তানভীর আহমেদ আবির  / ৪৬ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

আসন্ন রাখালগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন সাবেক ছাত্রনেতা ও বিএনপি থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী মুস্তাফিজুর রহমান।শুক্রবার সকাল থেকেই তিনি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন বাজার, মোড়, দোকানপাট ও পাড়া-মহল্লায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে মুস্তাফিজুর রহমান বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে রয়েছি। মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। দল আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দিলে নির্বাচনে অংশগ্রহণ করব। নির্বাচিত হতে পারলে রাখালগাছি ইউনিয়নের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চাই। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে তৎপরতা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে মুস্তাফিজুর রহমান সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা