স্বাধীন বাংলা নিউজের ঝিনাইদহ জেলা প্রতিনিধি সোহেল রানার জন্মদিন আজ। তাঁর এই বিশেষ দিনে স্বাধীন বাংলা নিউজ পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও অফুরন্ত ভালোবাসা।
সাংবাদিকতার পেশায় তাঁর দায়িত্বশীলতা, নিষ্ঠা ও সততা আরও সমৃদ্ধ হোক। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি মানুষের কল্যাণে এবং গণমাধ্যমের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা স্বাধীন বাংলা নিউজ পরিবারের।
জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, শান্তি ও সমৃদ্ধিময় জীবন কামনা করছি।