• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
অভিমান করে বাড়ি ছাড়ে দুই কিশোরী, ১২ ঘণ্টায় উদ্ধার এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও 

সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম

নড়াইল প্রতিনিধি: / ৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার মূলশ্রী গ্রামের কৃতী সন্তান ও প্রাইম ব্যাংক পিএলসির সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) মোঃ আমিনুল ইসলাম সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় বাগুডাঙ্গা এর এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।
মোঃ আমিনুল ইসলাম মরহুম নুরুল হক মল্লিকের সন্তান। তিনি মূলশ্রী গ্রামের বাসিন্দা। পেশাগত জীবনে তিনি দেশের বেসরকারি ব্যাংকিং খাতের অন্যতম প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক পিএলসিতে সহকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যাংকিং পেশায় দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে তাঁর এই মনোনয়নের মধ্য দিয়ে।
স্থানীয় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
মূলশ্রী গ্রামের একজন সন্তান হিসেবে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে তাঁর মনোনয়নকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা