• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
এশিয়ায় শকুনের বিলুপ্তি রোধে ১০ দেশের প্রতিনিধির অংশগ্রহনে ২ দিন ব্যাপী সভা শুরু  মহেশপুরে  গৃহবধূর আত্মহত্যার অভিযোগ নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২ কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির বরপুত্র ডা. আব্দুল্লাহ আল মামুনকে ওএসডি সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ব্যাংকার আমিনুল ইসলাম নড়াইলের কালিয়ায় কৃষক দল ও জিসাস নেতা হত্যার প্রতিবাদে মিছিল। ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা রাস পূর্ণিমার ২৯ পুণ্যার্থীকে  উদ্ধার করেছে কোস্টগার্ড কালিয়ায় নতুন এসিল্যান্ডের যোগদান, ফুল দিয়ে বরণ করলেন ইউএনও  সুন্দরবনে ফাঁদসহ ছদ্মবেশী হরিণ‌ শিকারী আটক

নড়াইলে বিএনপির ২ নেতা হত্যা: ৬ দিন পর মামলা, গ্রেপ্তার ২

কালিয়া (নড়াইল) প্রতিনিধি / ২৬ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই নেতাকে কুপিয়ে হত্যার ঘটনার ছয়দিন পর হত্যা মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নিহত জাসাস নেতা সোহেল রানার বড় ভাই জুয়েল মোল্যা বাদী হয়ে কালিয়া থানায় মামলাটি দায়ের করেন।মামলায় ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাস, সম্পর্কে তারা আপন দুই ভাই।নিহতরা হলেন- কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা এবং কালিয়া পৌর কৃষকদলের সদস্য সচিব শাহিনুর ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গত ১৮ নভেম্বর বিকেলে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির গ্রামের বাড়ি বেন্দারচর এলাকার সড়কে প্রবেশ করে।
সন্ধ্যার দিকে মিছিলটি ফেরার পথে বটতলা এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের পেছনের সারিতে থাকা নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সোহেল রানা ও শাহিনুর ইসলাম গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে সোহেল রানার মৃত্যু হয়। পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শাহিনুর ইসলামকেও মৃত ঘোষণা করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, নিহত সোহেল রানার বড় ভাইয়ের দায়ের করা হত্যা মামলায় ইতোমধ্যে দুই সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা