1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি গঠন

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৯৮ বার

অনলাইন ডেস্কঃবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক, সদস্য সচিব, প্রধান সংগঠক ও মুখপাত্রকে পদাধিকার বলে সদস্য করা হবে। এটি আন্দোলনের সাংগঠনিক কাঠামোর একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

নবঘোষিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ১৮ সদস্য হলেন মো: মাহিন সরকার, রাশিদুল ইসলাম রিফাত, নুসরাত তাবাসসুম, লুৎফুর রহমান, আহনাফ সাঈদ খান, তারেকুল ইসলাম (তারেক রেজা), তারিকুল ইসলাম, মো: মেহেরাব হোসেন সিফাত, আসাদুল্লাহ আল গালিব, মোহাম্মদ রাকিব, সিনথিয়া জাহিন আয়েশা, আসাদ বিন রনি, নাঈম আবেদীন, মাহমুদা সুলতানা রিমি, ইব্রাহিম নিরব, রাসেল আহমেদ, রফিকুল ইসলাম আইনি এবং মঈনুল ইসলাম হাসনাত।

গত ২২ অক্টোবর আন্দোলনের সমন্বয় দল বিলুপ্তির পর এই এই কমিটির ঘোষণা এলো। এর আগে চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে হাসনাত আবদুল্লাহ, সদস্য সচিব হিসেবে আরিফ সোহেল, প্রধান সংগঠক হিসেবে আবদুল হান্নান মাসুদ এবং মুখপাত্র হিসেবে উমামা ফাতেমাকে অন্তর্ভুক্ত করা হয়। এখন পর্যন্ত আহ্বায়ক কমিটিই সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছিল।
সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews