1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

আইনজীবী হত্যায় হাসিনাকে আসামি করতে হবে : মামুনুল হক

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২১৬ বার

অনলাইন ডেস্কঃবাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে আসামি করতে হবে।শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর ইসকন নিষিদ্ধের দাবি ও চট্টগ্রামে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।

এ সময় তিনি বলেন, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তুলবে হেফাজতে ইসলাম।মামুনুল হক অভিযোগ করেন, ‘ভারত রক্তের হলি খেলা খেলতে চায়।’তিনি বলেন, ‘শহীদ আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। সৌদি ও চায়নার মতো ইসকনকে নিষিদ্ধ করতে হবে।’

এ সমাবেশে বাংলাদেশ হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমদ আলী কাসেমী বলেছেন, ইসকনের নামে আওয়ামী লীগ আবার নতুন করে আসার চেষ্টা করছে। এখন পর্যন্ত কোনো হিন্দু ভাইদের গায়ে ফুলের টোকাও পড়েনি।এছাড়া হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, ইসকন কোনো হিন্দু সংগঠন নয়, তারা একটি ‘জঙ্গি’ সংগঠন। ভারত এই দেশকে বিপথগামী করার চেষ্টা করছে, সেটা সফল হতে দেয়া যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews