1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের পুলিশের ৪ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অপসারণ বাস নদীতে পড়ে নিহত ২, জীবিত উদ্ধার ১১ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত সদরঘাটে দুই লঞ্চের চাপায় ট্রলার ডুবি, নিহত ১ সাড়ে ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‍্যাব-৬ শরণখোলায় সর্বস্তরের জনসাধারণের সন্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল  মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার মদসহ ১ মাদক কারবারি আটক মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন নড়াগাতীতে সংখ্যালঘু শিশু ধর্ষণের আসামি আটক

নেছারাবাদে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫
  • ৩৩৬ বার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা:

নেছারাবাদে নানা বাড়িতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোসাঃ হুমায়রা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে স্বরূপকাঠি – পিরোজপুর সড়কের জলাবাড়ি ইউনিয়নের কামারকাঠি এলাকার তালতলা নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। হুমায়রা উপজেলার দক্ষিণ পূর্ব সোহাগদল গ্রামের পারভেজ মিয়ার মেয়ে।

জলাবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল আমিন লিটন জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ওই শিশুটি সড়ক পারাপারের সময় জলাবাড়িগামী একটি ব্যাটারী চালিত রিক্সা (বৌ গাড়ি) শিশুটিকে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দায়িত্বরত চিকিসক ডা. নাজমুল হাসান মাসুদ খান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews