1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

নেছারাবাদে চাঁদা না দেয়ায় বাবা ছেলেকে মারধরের অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৭২ বার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা:

নেছারাবাদে চাঁদা না দেয়ায় ননী গোপাল সরকার(৬০) ও তার ছেলে শম্ভু সরকার (৪৪)কে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে নয়ন গাজী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার (৯ মার্চ) দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৈশানি গ্রামে এ ঘটনা ঘটে।
মনির ফেরদৌস নয়ন গাজী একই গ্রামের মৃত মোঃ হাফিজুর রহমান গাজীর ছেলে।
স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাদের মধ্যে ছেলে শম্ভু সরকারের অবস্থা গুরুতর।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ লিমা আক্তার বলেন, শম্ভু সরকারের অবস্থা বেশ গুরুতর। তিনি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। ননী গোপাল সরকারের মেয়ে খুকু রানী দাস বলেন, নয়ন গাজী কয়েকদিন যাবত আমার বাবার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা চেয়ে আসছে। কিন্তু ভয়ে এই বিষয়ে কারো সাথে শেয়ার করিনি। তাছাড়া আমাদের কাছে নগদ কোন টাকা পয়সা নেই বলে জোর করে জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিল। আজকে সকালেও একাধিকবার টাকা অথবা জমি লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিলেন দিতে না রাজি হলে রড দিয়ে আমার ভাইয়ের (শম্ভু সরকার) শরীরে এলোপাথাড়ি পিটিয়েছেন। ননী গোপাল সরকার বলেন, আমি অবসরপ্রাপ্ত শিক্ষক। আমি শেখেরহাট বাজার থেকে আসার সময় আমার ছেলেকে পিটাচ্ছে শুনে বাড়িতে আসলে আমাকেও বেদম মারধর করে নয়ন গাজী। আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করছিল দীর্ঘদিন ধরে। আমি এর বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত নয়ন গাজী বলেন, ননী গোপাল সরকারের সাথে জাগা জমি নিয়ে দ্বন্দ্ব আছে। আমি ওই পরিবারের কাছে সাড়ে ৬১ শতাংশ জমি পাই। কোর্টে মামলা চলমান। আজ সকালে ওই জায়গায় গাছের বেপারী এনে গাছ বিক্রি করতে ছিল। আমি বাধা দিলে তাদের সাথে দস্তা দস্তি হয়। এখানে রড দিয়ে পিটানো হয়নি চিকন ধরনের কোন কঞ্চি দিয়ে নিজেকে আত্মরক্ষার জন্য দুই একটি পিটান লাগতে পারে।
এ বিষয়ে নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, এ ঘটনা শুনেছি। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews