1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

বিশ্ব বাজারে আবারও বাড়লো সোনার দাম

  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার

অনলাইন ডেস্ক,

আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী সোনার দাম। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকো থেকে আমদানির ওপর অতিরিক্ত ৩০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দেওয়ায় মূল্যবান ধাতুটির দর তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ১০টা নাগাদ আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড প্রতি আউন্স বিক্রি হয়েছে ৩ হাজার ৩৫৪ দশমিক ৮৩ ডলারে—যা ২৩ জুনের পর সর্বোচ্চ। ফিউচার মার্কেটেও সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৩ হাজার ৩৭১ ডলারে, যা প্রায় ০.২ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ঘোষিত বাণিজ্য শুল্ক নীতি ঘিরে অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে আবারও সোনার দিকে ঝুঁকছেন।

গত শনিবার (১২ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর ১ আগস্ট থেকে ৩০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এরই প্রেক্ষিতে বিনিয়োগকারীদের আস্থা ফের কেন্দ্রীভূত হচ্ছে সোনায়।

এদিকে বিশ্ববাজারের এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৭ জুলাই দেশের বাজারে নতুন সোনার দাম নির্ধারণ করে, যা ৮ জুলাই থেকে কার্যকর হয়েছে।

বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকায়। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৫ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews