1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে পড়লো ভবনের উপর, আহত ১

  • আপডেট টাইম : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪৮৮ বার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) :
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ স্কুল সড়কে শতবর্ষী একটি কড়াই গাছ উপড়ে ভবনের উপর পড়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। শনিবার বিকেল ৪ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, শহরের ভূষণ স্কুল সড়কে শতাধিকের বেশি শতবর্ষী গাছ রয়েছে। মাঝে মধ্যে হালকা বাতাসে এই গাছগুলোর শুকনো ডাল পড়ে অনেকেই আহত হয়েছেন। শনিবার বিকেল ৪ টার দিকে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলে শতবর্ষী একটি কড়াই গাছ উপড়ে পড়ে একটি দুই তলা ভবনের উপর। এই ভবনের নিচে গল্পঘর নামে একটি রেস্টুরেন্ড ও ওষুধের দোকান রয়েছে। গাছটি প্রথমে বৈদ্যুতিক তার ছিড়ে ভবনের উপর পড়ে। এ সময় বৈদ্যুতিক তার থেকে শর্ট সার্কিট হয়ে রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায়। এ সময় ভবনের সামনে থাকা ইমরান হোসেনের একটি মোটরসাইকেল পুড়ে ভস্মিভূত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভবনটির মালিক মঞ্জুর হোসেন টুটুল বলেন, এই ভবনের নিচে নিজের একটি রেস্টুরেন্ট রয়েছে। বিকেলে সবাই কাজে ব্যস্ত ছিল। হঠাৎ গাছটি উপড়ে পড়ে তার ভবনের উপর। এতে রেস্টুরেন্টের ব্যাপক ক্ষতি হয়েছে। দ্রুত এই শতবর্ষী গাছটি না সরালে ভবনটি ধ্বসে পড়তে পারে। তার রেস্টুরেন্টের একজন কর্মী আহত হয়েছেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. দেদারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ পাঠানো হয়েছে। গাছটি দ্রুত সরাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews