• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মহেশপুরের ফলবাগান হতে পারে সারা দেশে এক নীরব বিপ্লব বারোবাজার  রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ  ডাক্তার ঊষার আহ্বানে ভৈরব নদ পরিষ্কারে স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী অরাজকতার দায় বিএনপির ওপর চাপাচ্ছে জামায়াত: রাশেদ খাঁন স্বাধীন বাংলা নিউজের জেলা প্রতিনিধি সোহেল রানার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন ১ লাখ ৬৫ হাজার ৮৫০ কর্মী নেবে ইতালি শার্শার স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরি সুমনের ৫ বছরের কারাদণ্ড শরণখোলায় দুর্বৃত্তের দেয়া আগুনে  মুদি দোকান পুড়ে ছাই  ১০ লাখ টাকার ক্ষতি শরণখোলায় সিডর দিবস পালিত  চিত্রা নদীর বুকে রাতভর চলছে মাটি কাটার মহোৎসব

আওয়ামী অরাজকতার দায় বিএনপির ওপর চাপাচ্ছে জামায়াত: রাশেদ খাঁন

অনলাইন ডেস্ক / ৩৩ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

আওয়ামী অরাজকতার জন্য বিএনপিকে দোষারোপ করে জামায়াত-শিবির দায় এড়ানোর চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।রোববার (১৫ নভেম্বর) দিনগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘গোপালগঞ্জে আওয়ামী অরাজকতা ও তাণ্ডবের প্রতিবাদে কোথাও কি জামায়াত-শিবির রাজপথে নেমেছে? বরং আওয়ামী অরাজকতার জন্য বিএনপিকে দোষারোপ করে দায় এড়ানোর চেষ্টা করেছে জামায়াত-শিবির। গোপালগঞ্জের ঘটনায় সরকার চাইলে কঠোরতা অবলম্বন করতে পারে, কিন্তু এটি করতে গেলে বহু হতাহতের ঘটনা ঘটতে পারে, যেটি অন্তর্বর্তী সরকারের সময় এনসিপির নেতাদের রক্ষা করতে গিয়ে সংঘটিত হয়েছিল।

এ হতাহতের ঘটনাকে ক্যাশ করতে পারে আওয়ামী লীগসহ অন্যান্য দেশি-বিদেশি অপশক্তি। এ কারণে সরকারকে ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবিলা করতে হচ্কিন্তু জামায়াত ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের মাধ্যমে যে ফাঁদে পা দিয়ে, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর না হওয়ার যে কমিটমেন্ট করে এসেছে, সেখান থেকে বের হতে পারবে? জামায়াত যদি ভারতীয় ফাঁদ থেকে বের হয়ে রাজপথে নামে আমিও তাদের সাধুবাদ জানাব, ইনশাআল্লাহ। ’

সারা দেশের আওয়ামী সন্ত্রাসীদের গোপালগঞ্জে জড়ো করে ও গোপালগঞ্জকে জিম্মি করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যাবে না; বরং এ তাণ্ডব ও অরাজকতা অব্যাহত রাখলে ক্ষতিগ্রস্ত হবে গোপালগঞ্জের সাধারণ মানুষ।

আওয়ামী অগ্নিসন্ত্রাস ও ভাঙচুরের কারণে চিকিৎসা, গ্যাস, বিদ্যুৎ, ওষুধ, খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও অন্যান্য নাগরিক সেবা প্রদানে ব্যাহত হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সুতরাং গোপালগঞ্জের সাধারণ মানুষের জীবনকে স্বাভাবিক রাখতে আওয়ামী দুর্বৃত্তদের সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ করতে হবে। আশা করি গোপালগঞ্জবাসী তাদের নাগরিক মর্যাদা ও অধিকারের বিষয়ে সচেতন হবে এবং অরাজকতা ও অগ্নিসন্ত্রাসকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দিতে পারবে, ইনশাআল্লাহ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা