মহেশপুরের ফলবাগান হতে পারে সারা দেশে এক নীরব বিপ্লব
মাহমুদুল হাসান মিলন মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
/ ৭৪
Time View
Update :
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
Share
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেগমপুর গ্রামে অবস্থিত হাবিবুর নার্সারি ও ফলবাগান পরিদর্শন করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক জনাব মোঃ নোমান হোসেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ সাজ্জাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বাগানের বিভিন্ন ফলজ গাছ ও নার্সারির কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তাঁরা বলেন, পরিকল্পিতভাবে ফলজ বাগান গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। মহেশপুরের এ ধরনের ফলজ বাগান একদিন সারা বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এক নীরব বিপ্লব ঘটাতে পারে।
তাঁরা আরও বলেন, যারা কৃষি ও ফল চাষে উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসছেন, তাঁদের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিদ্যমান সুযোগ-সুবিধা প্রদানের বিষয়ে আশ্বাস দেন তাঁরা।
হাবিবুর নার্সারি ও ফলবাগানের স্বত্বাধিকারী জনাব হাবিবুর রহমান বলেন, বর্তমানে দেশে অনেক শিক্ষিত ও অশিক্ষিত বেকার যুবক রয়েছেন।
তাঁরা যদি চাকরির পেছনে না ছুটে পরিকল্পিতভাবে ফলজ বাগান ও নার্সারি গড়ে তোলেন, তাহলে নিজের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। তিনি আরও বলেন, কোনো বেকার যুবক বা উদ্যোক্তা এ ধরনের ফলজ বাগান গড়ে তুলতে আগ্রহী হলে তিনি তাঁদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ দিতে প্রস্তুত রয়েছেন।
সংশ্লিষ্টদের মতে, কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি, আধুনিক ফল চাষ সম্প্রসারণ এবং সরকারি-বেসরকারি সহযোগিতা নিশ্চিত করা গেলে মহেশপুরের ফলবাগানগুলো দেশের বেকারত্ব দূরীকরণে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।