• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

আকভানে থমকে গেছে দুবলারচরের জেলেদের জীবন, ভিজে নষ্ট কোটি টাকার শুঁটকি 

 আঃ মালেক রেজা শরণখোলা বাগেরহাট থেকে: / ৩১ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

 বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়  আকভানের প্রভাবে অব্যাহত বৃষ্টিপাতে শরণখোলাসহ উপকূল অঞ্চল এবং শুটকি পল্লী খ্যাত দুবলার জেলেদের  জীবনযাত্রা থমকে গেছে। বৃষ্টিতে ভিজে দুবলারচরের জেলেদের শুঁটকিকরণ  কোটি টাকার মাছ বিনষ্ট হয়েছে। সাগর উত্তাল থাকায় গত তিনদিন যাবৎ জেলেরা সাগরে মাছ ধরতে না পারায় তারা অপূরণীয় আর্থিক ক্ষতির সম্মূখীন হয়েছেন বলে জেলেদের একটি সূত্রে জানা গেছে।
দুবলার আলোরকোল থেকে শুক্রবার ২০ নভেম্বর সকালে  দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোনে জানান, গত তিনদিন যাবৎ সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ঝড়ো হাওয়ার সাথে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তিন দিন আগে সাগর থেকে ধরে এনে শুঁকাতে দেওয়া জেলেদের প্রায় কোটি টাকার মাছ বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে। তাছাড়া জেলেরা বৈরী আবহাওয়ার কারেণে সাগরে মাছ ধরতে না পারায় তারা আরো কোটি টাকার আর্থিক ক্ষতিতে পড়েছেন। যে ক্ষতি সহসা পুরণ হবার নয়। শুঁটকিকরণ জেলেরা বর্তমানে  তাদের নৌকা ট্রলার নিয়ে সুন্দরবনের আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা এলাকাসহ আশেপাশের  খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন বলে তিনি জানান।
আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, সাগরের আবহাওয়া খারাপ হওয়ায়  গত বুধবার থেকে  জেলেরা সাগরে মাছ ধরতে পারছেনা। মাছ ধরতে না পারায়  জেলেরা অপূরণীয় আর্থিক ক্ষতির সম্মূখীন হয়েছেন। তিন দিনের বৃষ্টিতে জেলেদের বিপুল কাঁচা মাছ ভিজে নষ্ট হয়েছে।
দুবলার নারিকেলবাড়ীয়াচর থেকে মহাজন আসলাম হোসেন ও শেলারচর থেকে মহাজন আরিফ হোসেন মিঠু জানান, সাগরে ঘূর্ণীঝড়ের প্রভাবে জেলেদের অবস্থা খুবই খারাপ। তারা সাগরে মাছ ধরতে পারছেননা।
 সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান মোবাইল ফোনে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণীঝড় আকভানের প্রভাবে দুবলারচর অঞ্চলে ব্যপক বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে জেলেদের মাছ ভিজে নষ্ট হয়েছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরা বন্ধ রেখে  কয়েক হাজার জেলে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা