মহেশপুর অবৈধ পথে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ আটক ৫
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
/ ২৫
Time View
Update :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
Share
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পলিয়ানপুর সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধীনস্থ পলিয়ানপুর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৬০/১৮-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পলিয়ানপুর গ্রামে অভিযান চালায়। পলিয়ানপুর বিওপি কমান্ডার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, যশোরের মনিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের সোহরাব হোসেন দফাদারের ছেলে মো. জাহিদ হাসান (২৯), একই উপজেলার শেখপাড়া খানপুর গ্রামের কামরুজ্জামানের মেয়ে সুমনা খাতুন (২২), জাহিদ হাসানের পাঁচ বছর বয়সী ছেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর ঝাওরানি গ্রামের আবেদ আলীর মেয়ে বিথী আক্তার (২০) এবং সাতক্ষীরা জেলার শিবপুর গ্রামের সরওয়ার সরদারের ছেলে শরিফুল সরদার (৩৩)।
বিজিবি সূত্র আরও জানায়, আটক পাঁচজনকে মহেশপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানিয়েছেন মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাতায়াত ঠেকাতে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।