ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) ভোরে মহেশপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জলিলপুর মাঠের মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তবে অভিযানের সময় নয়ন নামে আরও একজন পালিয়ে যান।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌরসভার জলিলপুর ক্যাম্পপাড়ার মৃত রবিউল ইসলামের ছেলে হাসানুর (২১) এবং একই এলাকার আনসার আলীর ছেলে সাইম (১৯)।তল্লাশি চালিয়ে হাসানুরের কাছ থেকে ১০ পিস এবং সাইমের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরান আলম জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদক নির্মূল ও অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।