• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

নড়াইলের নিহত দুই বিএনপির কবর জিয়ারত করলেন রিজভী

কালিয়া (নড়াইল )প্রতিনিধি / ২৩ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব (ভারপ্রাপ্ত) রুহুল কবির রিজভী বলেছেন, ‘ যাদের জিহ্ববায়  রক্তের তৃষ্ণা, যাদের জিহ্ববায় রক্তের স্বাদ, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না। তাই দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও  তাদের রক্ত তৃষ্ণা আরো তীব্র হয়েছে, আরো গভীর হয়েছে। তারা এদেশের গণতান্ত্রী মানুষ এবং যারা লড়াই করেছে গণতন্ত্রের জন্য তাদের রক্ত এখনও ঝরাচ্ছে, তাদের জীবন এখনও ঝরাচ্ছে।  ২০২৪ সালের জুলাইয়ের এবং আগষ্টের বিপ্লবে মাসুম বাচ্চাদের রক্ত পান করেও তারা ক্ষ্যান্ত হয়নি। আবরাহার, মুগ্ধ, আবুসাঈদ, ওয়াসিক আকরাম, ফাইয়াজ সহ ছোট ছোট বাচ্চারা কেউ স্কুলে পড়ে, কেউ কলেজে পড়ে, কেউ ইউনিভার্সিটিতে পড়ে তাদেরকে অকাতরে গুলি করে নিজের ক্ষমতা নিজের সিংহাসন টিকিয়ে রাখতে চেয়েছিল।
শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজের বিরুদ্ধে মোটর সাইকেল মিছিলকালে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় নিহত কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যার কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ শেষে  সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘ছাত্র জনতার প্রবল প্রতিরোধের কাছে সে পালিয়ে চলে যাওয়ার পরেও পাশ্ববর্তী দেশ থেকে তার ভীতরের অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকান্ড ঘটাচ্ছে। তার নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছে কালিয়ার সোহেল রানা ও শাহিনুর রহমান। এই লাশ আমরা কোথায় রাখবো? তার মায়ের কাছে কি জবাব দিবো? তার স্ত্রীর কাছে কি জবাব দিবো? এই বেদনা, এই শোক নিয়ে আমরা যাচ্ছি। তবে আপনাদের বলে রাখি, অনেক চেষ্টা করেও কেউ এই দেশের স্বাধীনতা যেমন কেউ কাড়তে পারবে না, স্বার্বভৌমত্ব কেউ কাড়তে পারবে না।  ঠিক তেমনি এদের বিচার হবে। বিচারের অধিকার কেউ কাড়তে পারবে না।’
রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি ক্ষমতায়। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী। শুধু এই দেশে গণতান্ত্রিক পরিবেশ, শান্তি, স্থিতিশীলতার জন্য, মানুষের নাগরিক অধিকারের জন্য লড়াইল করেছে বিএনপি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ও তারেক রহমানের নেতৃত্ব। সেইভাবেই দেশ পরিচালনা করছেন তারেক রহমান। যেই দেশে আর কারও যেন মায়ের বুক খালি না হয়, আর কোন স্ত্রী যেন স্বামী হারা না হয়, কোন বোন যেন ভাই হারা না হয়, এই দিক লক্ষ্য রেখেই কাজ করছেন তারেক রহমান।’
শাহিনুর ও সোহেল রানা হত্যাকান্ড সম্পর্কে বলেন, অত্যান্ত কষ্টদায়ক ও হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয়েছে নড়াইলের কালিয়া উপজেলায়। ওরা গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে। ওদের মর্যাদা হচ্ছে শহীদের মর্যাদা। আমি শাহিনুর রহমান ও সোহেল রানার আত্মার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই ও মাগফেরাত কামনা করছি।
এসময় তাঁর সঙ্গে ছিলেন নড়াইলের দায়িত্বপ্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, কালিয়া উপজো বিএনপির সাধারণ সম্পাদক স/ম ওয়াদিুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপি’র সভাপতি মোঃ সেলিম শেখ সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য যে, গত  ১৮ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় সন্ত্রাস ও  নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপির ও সহযোগী অঙ্গসংগঠন মোটরসাইকেল মিছিল বের করে। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে বেন্দারচর এলাকায় পৌঁছালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। হামলায়  কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা ও কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন মোল্যা নিহত হন।
এঘটনায় থানায় এখনো মামলা হয়নি। তবে পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা