• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শ্রমিক নেতা দিদারুল হকের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা সোমবার

 মাহমুদুল হাসান পলাশ : / ১৮ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

শ্রমিক নেতা দিদারুল হকের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  স্মরণসভার আয়োজন করা হয়েছে।আগামী ২৩ নভেম্বর ২০২৬, সোমবার বিকেল ৩টায়  নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো. শাহ আলম ভূঁইয়া।
 প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন চৌধুরী আশিকুল আলম। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রকাশ দত্ত।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাহারুল ইসলাম (বাহার)।
এদিকে, ২৩ নভেম্বর সোমবার সকাল ১০টায় প্রয়াত দিদারুল হকের সমাধিক্ষেত্রে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এছাড়া ২৪ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় খুলনা নৌ-যান কারখানার সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।শ্রমিকদের ন্যায্য অধিকার, জাতীয় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা, রেশনিং ও বাসস্থানের দাবিতে শ্রমিক আন্দোলনে দিদারুল হকের অবদান স্মরণ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা