নেছারাবাদে ডি.এস. একাডেমির উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত
নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা:
/ ০
Time View
Update :
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
Share
ইসলামিক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নেছারাবাদে প্রতিষ্ঠিত ডি.এস. একাডেমির উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকালে নেছারাবাদের ডি.এস. একাডেমি ক্যাম্পাসে আয়োজিত এ সমাবেশে শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিক্ষক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমির ও ছারছীনা দরবার শরীফের আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দীনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান এবং ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা ড. সৈয়দ মোহাম্মদ শরাফত আলী।
সমাবেশে ডিএস একাডেমির শিক্ষা ব্যবস্থা, নৈতিক শারীরিক এবং আলোকিত ভবিষ্যৎ গড়ার বিষয় নিয়ে প্রজেক্টর ও ভিডিও চিত্রের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন লেকচারার মো. মাহফুজুর রহমান। তার আলোচনায় ডিএস একাডেমির শিক্ষা ব্যবস্থার বিস্তারিত বিষয়টি ফুটে উঠে।
মাওলানা মো. নুর-ই-রাইয়ানের উপস্থাপনায় সমাবেশে উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান, স্বরূপকাঠি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, দীনিয়া মাদ্রাসার মুদির মাওঃ মাহমুদুম মুনির হামিম, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহমুদুর রহমান খান, জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রমজনুল ইসলাম, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মাসুম বিল্লাহ এবং ডি.এস. একাডেমির প্রধান শিক্ষক মো. আতিকুল্লাহ (মাদানি), আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, আলকিরহাট রজ্জব আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, মাওঃ মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
এ সময় শিক্ষাব্যবস্থা, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মাওলানা মো. রুহুল আমিন এবং ছারছীনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রুহুল আমিন আফসারি,বক্তারা বলেন, একটি আদর্শ জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন ও দেশপ্রেমের চর্চা, লিডারশিপ নিশ্চিত করতে হবে। ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সমন্বয় ঘটাতে পারলে শিক্ষার্থীরা যুগোপযোগী, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। এ ক্ষেত্রে ডি.এস. একাডেমির মতো শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা ডি.এস. একাডেমির শিক্ষা কার্যক্রমের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান। বক্তারা আগামীতে ডি.এস. একাডেমির ছাত্র-ছাত্রীদের জন্য আবাসিক এর ব্যবস্থা করার জোরালোভাবে আহবান জানান।
সুধী সমাবেশের মধ্য দিয়েই ডিএস একাডেমীর আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রতিষ্ঠানে প্রি-প্লে, কেজি, নার্সারি, ১ম- ৪র্থ শ্রেণি পর্যন্ত ছেলে মেয়ে উভয়ই ভর্তি হতে পারবেন। তবে ছেলে ও মেয়েদের সম্পূর্ণ পৃথক ব্যবস্থাপনা,শিক্ষকদের ক্ষেত্রেও ছেলে এবং আলাদা শিক্ষকের ব্যবস্থা থাকবে।
অনুষ্ঠিত এই সুধী সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষানুরাগী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দোয়া মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র নায়েবে আমির, বাংলাদেশে জমইয়াতে হিজবুল্লাহ।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।