নবীনগর প্রেসক্লাবের ৪০ বছর পূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আজমেল হক স্টাফ রিপোর্টার,
/ ২০
Time View
Update :
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
Share
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের ১৯৮৬ সালের ২২ নভেম্বর প্রতিষ্ঠিত “নবীনগর প্রেসক্লাব” ৪১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য, অ্যাডভোকেট আব্দুল মান্নান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেনজনাব রাকিবুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার(নবীনগর) ও শারমিন সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) নবীনগর এবং মোর্শেদুল আলম চৌধুরী,অফিসার ইনচার্জ, নবীনগর থানা।
এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সাংবাদিকসহ গুণিজন উপস্থিত ছিলেন।আলোচনা সভায় প্রেসক্লাবের দীর্ঘ পথচলা, সাংবাদিকতার দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ হোসেন শান্তি।সভাপতি, নবীনগর প্রেসক্লাব।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,হাজী সাইদুল আলম সোরাফ।নবীনগর প্রেসক্লাবের সাবেক দুইবারের সাধারণ সম্পাদক, মোহনা টেলিভিশন ও আজকের পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি। পরে দেশও জাতির এবং প্রেসক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্পাদক প্রকাশক : জাহাঙ্গীর হোসেন
বার্তা সম্পাদক মিশন আলী
প্রধান উপদেষ্টা : সহকারী অধ্যাপক আনিসুর রহমান
অফিস: ৯ নম্বর সেক্টর উত্তরা ঢাকা ।
যোগাযোগ : ০৯৬৫৮-১৩৩৬৩৪
স্বাধীন বাংলা নিউজ 24.com লিমিটেড কর্তৃক প্রকাশিত।