• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার

অনলাইন ডেস্ক / ০ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

শ্রমিকদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে দেশের তৈরি পোশাক শিল্পের সুরক্ষা এবং এ খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক ওএসএইচ (অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ) সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।শামা ওবায়েদ ইসলাম বলেন, দেশের পোশাক খাত রক্ষা করার দায়িত্ব সবার। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকার শতভাগ আন্তরিকতা ও সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে কাজ করছে। এ লক্ষ্যে শ্রমবান্ধব বাজেটও প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের কারণে দেশের শিল্প খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যারা এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে, তারা মূলত দেশের ক্ষতি করতে চায়। তাই শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি শিল্প খাতের স্থিতিশীলতা বজায় রাখাও জরুরি।

এদিকে, পোশাক খাতে অস্থিতিশীল পরিবেশ তৈরির পেছনে একটি গোষ্ঠীর হাত রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সরকারি আদেশ দেখুন

তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।

মাহদী আমিন আরও বলেন, শ্রমিকদের ভাগ্য পরিবর্তন এবং পোশাক খাতের উন্নয়নে সরকার, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা