1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

সাংবাদিক ইউনিয়ন যশোরের পাঁচ সন্তানের এইচএসসিতে কৃতিত্ব

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩০৪ বার

নিজস্ব প্রতিবেদক:
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোরের পাঁচ সদস্যের সন্তান। তাদের এ সাফল্য সংগঠনের জন্য অত্যন্ত গর্বের।
সংগঠনের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহকারী মহাসচিব নূর ইসলামের কনিষ্ঠ কন্যা তাবাস্সুম ইসলাম সারা যশোর সরকারি এম এম কলেজের মানবিক বিভাগ থেকে সকল বিষয়ে এ+ পেয়ে জিপিএ-৫ অর্জন করেছে।

সাংবাদিক ইউনিয়ন যশোর ও প্রেসক্লাব যশোরের সিনিয়র সদস্য এস এম সোহেলের পুত্র মানাজির আহসান তিশান এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।
সংগঠনের সদস্য লায়লা পারভীনের কন্যা সালভিয়া আফরোজ জয়ী যশোর সরকারি এম এম কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়ে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে।

এছাড়া সদস্য শিশির কান্তি বিপুলের কন্যা স্নেহা সরকার যশোর সরকারি এম এম কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে সাফল্যের ধারায় যুক্ত হয়েছে।সংগঠনের বর্তমান কোষাধ্যক্ষ এম. এ. আর. মশিউরের কন্যা মৌমিতা রহমানও এ গ্রেড পেয়ে যশোর সরকারি মহিলা কলেজ থেকে উত্তীর্ণ হয়েছে।

তাদের এ সাফল্যে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,“এই মেধাবী সন্তানরা সাংবাদিক পরিবারের গর্বতাদের এই অর্জন ভবিষ্যতে সমাজ ও জাতির আলোকবর্তিকা হয়ে উঠবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews