1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

নেছারাবাদে সেই বিতর্কিত ইউপি সদস্য সোহাগ মৃধা গ্রেফতার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধিঃ

নেছারাবাদে সেই বিতর্কিত ইউপি সদস্য মো. সোহাগ মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যার পর বলদিয়া ইউনিয়নের রাজবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। সোহাগ মৃধা উপজেলার ১নং বলদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান।নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “একটি মারামারির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য সোহাগ মৃধা একসময় বিএনপি পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন। পরবর্তীতে আওয়ামী লীগ আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুকে নিয়ে প্রকাশ্যে প্রশংসামূলক বক্তব্য দিয়ে নতুনভাবে আলোচনায় আসেন তিনি। এরপর আওয়ামী লীগ পরিচয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়ে এলাকায় নানা অনিয়ম ও প্রভাব বিস্তার শুরু করেন বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, এক ভিডিও বার্তায় বিতর্কিত ইউপি সদস্য মো. সোহাগ মৃধা বলেন, শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর আদর্শ নিয়েই আমি জীবন কাটাতে চাই। ২০১৮ সালের নির্বাচনে শ. ম. রেজাউল করিমের নাশকতা মামলায় জেল খেটেছি, এমনকি মেরে ফেলারও চেষ্টা হয়েছিল। পরে শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করছি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews