
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধিঃ
নেছারাবাদে পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগে থানায় লিখিত আবেদন করেছেন কবির হোসেন (৫৫) নামের এক ব্যক্তি। তিনি স্বরূপকাঠি পৌরসভার মাগুরা গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত আঃ জলিলের ছেলে।
থানায় দাখিলকৃত আবেদনে কবির হোসেন উল্লেখ করেন, একই এলাকার প্রতিপক্ষ মোঃ ইমাম (৪৫) ও মোঃ তানিম (২৫) দীর্ঘদিন ধরে তার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছে। স¤প্রতি ২১ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে তার বসতঘরের পাশের বাঁশঝাড় ও গাছপালা জোরপূর্বক কেটে নিয়ে যায় এবং ঘরের মালামাল লুটপাট করে। এতে বাধা দিতে গেলে তাকে ও পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে কবিরের স্ত্রী জেসমিন বেগম বলেন, আমাদের জায়গা থেকে জোর পূর্বক সুপারি পারার জন্য দা, কুঠার নিয়ে আসে। আমি বাধা নিষেধ করায় ইমাম আমাকে ঠেলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে ইমাম ও তার ভাইয়ের ছেলে তানিম আমাদের টয়লালেট ভেঙ্গে খালে ফেলে দেয় এবং টয়লেটের রিং ¯øাপ কুঠারের আঘতে গুড়িয়ে দেয় এবং আমাদের হাত-পা ভেঙ্গে ফেলার হুমকী দেয়।
ইমাম এর কাছে ফোনে কবির হোসেনর স্ত্রীকে ঠেলা ধাক্কা মারা, গাছ থেকে সুপারি পেরে নেয়া, টয়লেট ভাংচুরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সামনে এসে কথা বলার কথা বলে ফোনের লাইন কেটে দেয়।এ বিষয়ে নেছারাবাদ থানার এএসআই কাজী মোঃ ইউসুফ জানান, ঘটনা সংক্রান্ত একটি লিখিত অভিযোগ তদন্তের জন্য পেয়েছি। তদন্ত চলিতেছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply