
নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা ঃ
“আগামী ফেব্রæয়ারির নির্বাচনকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র শুরু করেছে। নির্বাচন বানচালের উদ্দেশ্যে নব্য ফ্যাসিস্ট ও একাত্তরের পরাজিত শক্তি একত্রিত হচ্ছে। তাই নিজেদের মধ্যে বিভাজন না করে এসব অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।”
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার উত্তর-পশ্চিম সোহাগদল (এন ডবিøউ) মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও ভান্ডারিয়া সরকারি কলেজের
সাবেক ভিপি মো. মাহামুদ হোসেন এসব কথা বলেন।মাহামুদ হোসেন আরও বলেন, “গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকার দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হলে জিয়া পরিবারের বিকল্প নেই। বাংলাদেশের মুক্তির একমাত্র পথ হচ্ছে জিয়া পরিবার। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।” “স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবদ্দশায় যেসব কাজ অসমাপ্ত ছিল, সেগুলো তাঁর সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়িত হবে। ৩১ দফার আলোকে দেশ আবার নতুন স্বপ্ন দেখবে।” “বাংলাদেশের মানুষ ধর্মীয় স¤প্রীতিতে বিশ্বাসী। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও মুসলিম বাই একই সুতোয় গাঁথা। বিএনপি সবসময়ই ভিন্ন ধর্মাবলম্বীদের উৎসব ও সামাজিক কর্মকাÐে পাশে থেকেছে।”
সভায় সভাপতিত্ব করেন সোহাগদল ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি মো. আব্দুল মজিদ তালুকদার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক মুহাম্মদ ইমাম উদ্দীন তালুকদার।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক সাইফুল ইসলাম উজ্জ্বল, পৌর যুবদল নেতা মোঃ মামুন সরদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মোঃ আমিনুল ইসলাম মিজান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল কবির, সাবেক যুগ্ম আহŸায়ক নুরুল ইসলাম, জিয়াউদ্দিন মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক সবুর আহম্মেদ তালুকদার প্রমুখ।
Leave a Reply