1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

মণিরামপুরে সাত নারী-পুরুষকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতি

  • আপডেট টাইম : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩০৩ বার

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুরে অস্ত্রের মুখে সনাতন ধর্মাবলম্বী ৭ নারী-পুুরুষকে বেঁধে রেখে স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। এ সময় জুয়েলারি দোকানের সিন্ধুক ভেঙে প্রায় চার লাখ টাকার স্বর্ণ ও রূপার অলংকার এবং এক নারীকে মারপিট করে গলার স্বর্ণের চেইন নিয়ে গেছে ডাকাত দল। রোববার ভোর চারটার দিকে যশোর অভয়নগর ও মণিরামপুর উপজেলার সীমান্তবর্তী মশিয়াহাটি বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অভয়নগর থানার ওসি, জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল পরিদর্শনে যান মণিরামপুর উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।

ক্ষতিগ্রস্ত জুয়েলারি দোকানের মালিক গৌতম কর্মকার জানান, রোববার দিবাগত রাতে তিনটার দিকে তার দোকানের পাশে সেলুনের মালিক জয় রায় তাকে ফোন করে ডাকাতের আক্রমণের বিষয়টি জানান। তিনি ভয়ে বাড়ি থেকে বের হননি। এ সময় বাজারের আশপাশে বসবাসকারি বাড়ির লোকজন এগিয়ে গেলে ডাকাতদল তাদের বেঁধে রাখে। তারা হলেন, মনিরামপুর উপজেলার কুলটিয়া গ্রামের বিকাশ বিশ্বাস ও তার স্ত্রী প্রতিমা বিশ্বাস, অমর বিশ্বাস ও তার স্ত্রী বৈশাখী বিশ্বাস, তৌশিক দাস, অণিমেষ বিশ্বাস ও পরিমল বিশ্বাস। এসময় প্রতিমা বিশ্বাসকে মারপিট করে গলার স্বর্ণের চেইন কেড়ে নেওয়া হয়। এসময় তার ( গৌতম) দোকান থেকে প্রায় ৪ লাখ টাকার স্বর্ণালংকার ও রুপার অলংকার নিয়ে যায় ডাকাত দল। ডাকাত দল চলে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
মশিয়াহাটি বাজার কমিটির সভাপতি মিহির মন্ডল বলেন, ডাকাতির ঘটনায় আতংকিত। বাজারের নিরাপত্তা জোরদারে আজ (সোমবার) কমিটির জরুরী সভা আহবান করা হয়েছে।
এ বিষয়ে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন জানান, তারা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থদের শান্তনা দিয়েছেন। একই সাথে জড়িতদের আইনে আওতায় আনতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
যশোর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দস্যুতার ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিককে অভিযোগ দিতে বলা হয়েছে। জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews