1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

যশোরে ৫টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা 

  • আপডেট টাইম : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ বার

যশোর প্রতিনিধি : ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোরের ৬টি আসনের মধ্যে ৫টির মনোনীত প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে এক জন নারী ও একজন তরুণ নেতা রয়েছেন।

সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা শুরু করেন। যশোর ৬ টি আসনের মধ্যে ৫ টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরমধ্যে দুইজন নতুন মুখ রয়েছেন। একমাত্র যশোর-৫ মনিরামপুর আসনটিতে মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

যশোরের ৫ টি আসনে যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন, যশোর-১ শার্শা আসনে মফিকুল হাসান তৃপ্তি, যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা আসনে সাবিরা নাজমুল মুন্নী, যশোর-৩ সদর আসনে দলের জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ বাঘারপাড়া, অভয়ননগর-বসুন্দিয়া আসনে প্রকৌশলী টিএস আইয়ূব ও যশোর-৬ কেশবপুর আসনে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ।সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার সময় বিএনপি মহাসচিব ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews