1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

নেছারাবাদে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন শামীম সাঈদী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার

নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা :
পিরোজপুর-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী নেছারাবাদের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা জামায়াতের আমির আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শামীম সাঈদী।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, স্বরূপকাঠী পৌর জামাদের আমির মাও. জহিরুল ইসলাম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হালিমুর রহমান শাহিন, আজকের পত্রিকার হাবিবুল্লাহ মিঠু, নেছারাবাদউপজেলা জামায়াতের মিডিয়া প্রতিনিধি দৈনিক সংবাদ পত্রিকার গোলাম আজম আসলাম, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, দৈনিক খবর পত্র প্রতিনিধি এন. এম. দেলোয়ার, যায় যায় দিন পত্রিকার তরিকুল ইসলাম, কোয়ালিটি টিভির ইনচার্জ মো. জাহিদ হোসেন, জবাবদিহি পত্রিকার আমিন মোল্লা রুহুল, প্রমুখ সাংবাদিকবৃন্দ।

সভায় আলহাজ্ব শামীম সাঈদী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় তিনি বলেন, “আমি নির্বাচিত হলে পিরোজপুর-২ আসনকে একটি মডেল সংসদীয় আসন হিসেবে গড়ে তুলব। শিক্ষাখাতের উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি, সংখ্যালঘু বলে কাউকে আলাদা করে দেখা হবে না।” “নির্বাচিত হলে আমি এ অঞ্চলের সকলকে সঙ্গে নিয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও যৌতুক নির্মূলে কাজ করব।” মতবিনিময় সভা শেষে শামীম সাঈদী জগন্নাথকাঠি বন্দরে জনসংযোগ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews