1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

যশোরে তল্লাশি চৌকি থেকে চাকুসহ আটক ২

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার

যশোর প্রতিনিধি : পুলিশের চেকপোস্ট দেখে পালানোর সময় একটি প্রাইভেটকারসহ দুইজনকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। তাদের কাছ থেকে একটি চাকু, নগদ টাকা ও গাঁজা সেবনের কোলকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে আটটার দিকে নীলগঞ্জ ব্রিজের কাছে।

আটককৃতরা হচ্ছে- শহরতলীর শেখহাটি জামরুলতলা এলাকার হারুন শেখেনর ছেলে সাগর এব হিমেল পিতা হারুন অর রশিদের ছেলে হিমেল। তবে শেখহাটি আদর্শ পাড়ার শরিফুল ইসলামের ছেলে কবির হোসেন পালিয়ে যায়।

কোতোয়ালি থানার  অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানিয়েছেন, নীলগঞ্জ ব্রিজের কাছে নিয়মিত চেকপোস্ট বসিয়ে তারা বিভিন্ন যানবাহন তল্লাশি করছিলেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ -১১ -১৬১০) করে বেশ কয়েকজন যুবক সেখানে যায়। তারা শহর থেকে নড়াইলের দিকে যাচ্ছিল। পুলিশ দেখে প্রাইভেটকারটি পালানোর চেষ্টা করে। সেসময় ব্যারিকেড দিয়ে প্রাইভেটকারটি থামানো হয়। প্রাইভেটকার থেকে একজন দৌড়ে পালিয়ে যায়। বাকি দুইজনকে আটক করা হয়। এদের কাছ থেকে একটি চাকু,গাঁজা সেবনের একটি কোলকে ও নগদ ৯ হাজার ৫০০ টাকা জব্দ করা গেছে। এদের কোন রাজনৈতিক পরিচয় আছে কি-না জানতে চাইলে এ ব্যাপারে কিছু বলতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা।

তবে তিনি জানিয়েছেন, এরা মূলত ছিনতাইকারী।  রাতে গাড়ি নিয় বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। পরিস্থিতি বুঝে ছিনতাই করে থাকে।  এই ঘটনায় দ্রুত বিচার আইনে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews