1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

ভারতের বিপক্ষে ২২ বছরের জয়খরা কাটাতে প্রস্তুত জামাল ভূঁইয়ারা

  • আপডেট টাইম : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার

আলী আহাম্মেদ আফিফঃ

২০০৩ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর বিগত ২২ বছরে আর ভারতকে হারাতে পারেনি তারা। তবে ঘরের মাঠে মঙ্গলবার (১৮ নভেম্বর) সেই খরা কাটাতে চান জামাল ভূঁইয়ারা।২০১৩ সালে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশের হয়ে ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। যেখানে ভারতের বিপক্ষে খেলেছেন ছয় ম্যাচ। কিন্তু এ ছয় ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। রাত ৮টায় গড়াবে খেলা। তার আগে আজ সংবাদ সম্মেলনে আসেন জামাল ভূঁইয়া, সেখানেই শোনান আশার গল্প।

তিনি বলেন, ‘আমরা এখন যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে। এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ।’জামাল ভূঁইয়া বলেন, ‘এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’

এদিকে ক্রিকেট বা ফুটবল, ভারতের বিপক্ষে মাঠে নামা মানেই কাজ করে ভিন্ন এক আবহ। সাধারণ একটা ম্যাচও হয়ে উঠে উত্তেজনাপূর্ণ। জামাল জানালেন বাড়তি আবেগ কাজ করছে তাদের মাঝেও।তিনি আরো বলেন, ‘ম্যাচটি আবেগের, আমাদের মস্তিষ্ক ব্যবহার করে খেলতে হবে। কালকের ম্যাচে অনেক ফ্রি কিক হবে, হলুদ কার্ড হবে, গালাগালি হবে। তবে আমি এসব কিছুকে স্বাভাবিকভাবে নেব।’ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জামাল ভূঁইয়া খেলতে পারেননি। একাদশে তো ছিলেন না, এমনকি বদলি হিসেবেও নামাননি কোচ। সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে জামালের উত্তর, ‘এটা কোচের ওপর নির্ভর করে। না খেলতে পারলে তো আমার খারাপ লাগবেই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews