1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

শিশুদের শিক্ষার পাশাপাশি মননশীলতা বিকাশে সংস্কৃতি চর্চা করতে হবে : নার্গিস বেগম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ২৮৭ বার

যশোর প্রতিনিধি: অক্সফোর্ড স্টেইট ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন বিশিষ্ট শিক্ষাবিদ বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করার ওপর গুরুত্বারোপ করে বলেছেন- শিক্ষার পাশাপাশি তাদের মননশীলতা বিকাশে শরীর চর্চা, খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় পারদর্শী হতে হবে। এসব চর্চার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটাতে হবে। তাহলেই এ দেশ সুন্দর এক আগামীর স্বপ্ন দেখবে।
তিনি বলেন, শিশুদের ইংরেজি ভীতি কাটাতে ও তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে অস্কফোর্ড স্টেইট স্কুল প্রতিষ্ঠা করা হয়। তিনি ইংরেজি শিক্ষার যশোরের প্রথম এ বিদ্যলয়কে শিক্ষার্থী ও অভিভাবক বান্ধব করার উদ্যোগের কথা জানান। পাশাপাশি তিনি বিদ্যলয়ের উন্নয়নে অভিভাবকদের পরামর্শের যধাযথ মূল্যায়ন করা হবে বলেও অভিমত ব্যক্ত করেন।
মঙ্গলবার সকালে যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডে অবস্থিত অক্সফোর্ড স্টেইট ইন্টারন্যাশনাল স্কুল চত্বরে বিদ্যালয়ের ক্লাস পার্টির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
স্কুলের অধ্যক্ষ সাইফুর রহমান সাইফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদের সদস্য বিএনপি নেতা মারুফ হোসেন।
উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ শাহিনুর বেগম, শিক্ষক মো. সজিব, আবিদা মাজেদ, সেলিনা নাহার, রিজওয়ানা নাহিদ প্রমুখ।
অনুষ্ঠান চলাকালে ছোট ছোট শিশুরা নাচ, গান, কবিতা আবৃত্তি, ফ্যাসন শোসহ মনোমুগ্ধকর নানা পরিবশেনার মাধ্যমে উপস্থিত অতিথি ও অভিভাবকদের ভিন্ন এক জগতে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews