1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রাথমিক প্রতিবেদন

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১২০ বার

স্বাধীন বাংলা নিউজ ডেস্ক:

আজ সকাল ১০টা ৩৮মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের এ ঘটনায় রাজধানীর বংশাল, আরমানীটোলা, মাতুয়াইল, খিলগাঁও, হাতিরঝিল, কলাবাগান ও নিউমার্কেট এলাকার কয়েকটি ভবন এবং ঢাকা কলেজের ইলিয়াস হল ক্ষতিগ্রস্ত হওয়ার প্রাথমিক তথ্য বিভিন্ন সূত্র থেকে পাওয়া গেছে।

ভূমিকম্পে বিকেল ৪টা পর্যন্ত ঢাকায় তিনজন, নরসিংদীতে দু’জন এবং নারায়ণগঞ্জে একজনসহ মোট ছয়জন নিহত হয়েছেন এবং আহত হয়ে ৬০ জন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

ঢাকায় নিহতরা হলেন রাফিউল ইসলাম (২১) (স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী), আখতার (১৪) ও সবুজ (৩০)। লাশগুলো স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার পরপরই সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কো-অর্ডিনেশন সেন্টার (এনডিআরসিসি) কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।শুক্রবার (২১ নভেম্বর) এনডিআরসিসি থেকে প্রাপ্ত প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews