1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

যশোরে তরিকুল ইসলাম স্মৃতি আন্ত:ইউনিয়ন ফুটবলে ফাইনালে নওয়াপাড়া

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার
যশোর অফিস : যশোর শামস্-উল হুদা স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জয় পেয়েছে নওয়াপাড়া ইউনিয়ন। তারা ৩-০ গোলে হারিয়েছে চুড়ামনকাটি ইউনিয়নকে। এ জয়ের ফলে তারা পেয়ে গেছে ফাইনাল ম্যাচ খেলার টিকিট। রোববার তারা শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে উপশহর ইউনিয়নের বিপক্ষে।
এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নওপাড়া ইউনিয়নের সুমন। ম্যাচে জোড়া গোল করেছেন সুমন। অপর গোলটি করেন বাপ্পিএ
ম্যাচের শুরুতে দু’টি দল আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্যে দিয়েই গতিময় ফুটবল উপহার দেন। তবে গোল করার মত সুবিধা করতে পারছিলো না কোন দলই। রক্ষণভাগে এসেই যেন খেই হারানোর মত অবস্থা। তবে চুড়ামনকাটির রক্ষণভাগ ছিলো কিছুটা এলোমেলো। এছাড়া অহেতুক গোল পোষ্ট ছেড়ে বেরিয়ে আসতে দেখা গেছে গোলরক্ষক ইমরান হোসেনকে। যার খেসারতও দিতে হযেছে। ১৬ মিনিটে কর্নার পায় নওয়াপাড়া। বাপ্পির নেওয়া শট ঠাই নেয় চুড়ামনকাটির ডিবক্সের মধ্যে। এ সময় চুড়ামনকাটির গোলরক্ষক বার ছেড়ে বেরিয়ে আসলে গোলমুখ অরক্ষিত হয়ে যায়। আর সেই সুযোগটি অত্যান্ত ঠান্ডা মাথায় কাজে লাগান সুমনি। তিনি যে হেড নেন তা গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে জড়িয়ে যায় জালে।
আর এই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নওয়াপাড়ার খেলোয়াড়রা। বিরতি থেকে ফিরে আক্রমনের গতি বাড়ায় নওয়াপাড়া। এই অর্ধের প্রথম পাঁচ মিনিটে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে। কিন্তু বল জালে জড়াতে পারেনি আক্রমনভাগের খেলোয়াড়রা।
৪৫ মিনিটে চুড়ামনকাটির ডিবক্সের ডান পাশের একটু ভিতর থেকে সুমনের নেওয়া জোরালো শট ক্রসবারে লেগে জালে জড়িয়ে যায়। ফলে নওয়াপাড়া ২-০ গোলে এগিয়ে যায। ৫১ মিনিটে গোল ব্যবধান বাড়িয়ে নেয় নওয়াপাড়া। সুমনের অবদান থেকে গোলটি করেন বাপ্পি।
ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়ে ফাইনালে পা রাখে নওয়াপাড়া ইউনিয়ন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews