1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বারোবাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু খামেনী হত্যার প্রতিবাদে নেছারাবাদে বিক্ষোভ মিছিল শরণখোলায় ৫৭ পিস‌ ইয়াবাসহ মাদক কারবারি আটক শরণখোলায় জামাত নেতাকর্মীর হামলায় যুবদল কর্মী নিহত  ক্ষেপণাস্ত্রের আঘাতে আবুধাবি ও কুয়েতে বাংলাদেশীসহ নিহত ৪ ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ অবৈধভাবে সার বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা, সার জব্দ কালীগঞ্জ দায়িত্ব অবহেলার অভিযোগে ওসি (তদন্ত) সহ  সেকেন্ড অফিসার ক্লোজড রাশেদ খানের কার্যালয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা: ইউপি চেয়ারম্যানসহ আটক-৬ বেতনে যার পোষাবে না চাকুরী ছেড়ে চলে যাবেন: আইন মন্ত্রী অ্যাড. আসাদুজ্জামান

গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্ক দখল করল রাশিয়া

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২২৫ বার

স্বাধীন বাংলা নিউজ অনলাইন:

ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর পোকরোভস্ক দখল করার কথা জানিয়েছে রুশ বাহিনী। এটি একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র যা প্রায় দুই বছর ধরে অবরুদ্ধ ছিল।

সোমবার (১ ডিসেম্বর) রাশিয়ার চিফ অফ স্টাফ ভ্যালেরি গেরাসিমভের বরাত দিয়ে ক্রেমলিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় এই তথ্য জানিয়েছে। বার্তায় বলা হয়েছে, রুশ বাহিনী খারকিভ অঞ্চলের পূর্ব ইউক্রেনীয় শহর ভোভচানস্কও দখল করেছে।

রাশিয়ার বার্তাসংস্থা তাস জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রোববার গভীর রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ফ্রন্ট-লাইন কমান্ড সেন্টার পরিদর্শনের সময় গেরাসিমভ তাকে শহর দখলের খবরটি জানিয়েছিলেন।

পোকরোভস্ক হলো দোনেৎস্ক অঞ্চলের একটি প্রধান সরবরাহ কেন্দ্র। এটি পূর্ব ইউক্রেনের চারটি অঞ্চলের মধ্যে একটি যা রাশিয়া নিজেদের দখলে নিয়েছে বলে দাবি করছে। সম্প্রতি শহরটিতে রাশিয়ার ড্রোন, কামান ও বোমাবর্ষণ বৃদ্ধি পেয়েছে। ফলে অনেক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ইউক্রেন এখনো রাশিয়ার শহর দখলের বিষয়টি নিশ্চিত করেনি। তবে রয়টার্স জানিয়েছে, পোকরোভস্কের রাস্তায় রুশ সৈন্যদের মিছিল করে রাশিয়ার পতাকা উড়িয়ে দেয়ার একটি ভিডিও প্রচার করেছে মস্কো। তাস জানিয়েছে, পুতিন পরে রুশ বাহিনীকে তাদের বিজয়ের জন্য অভিনন্দন জানান।

এদিকে, যুদ্ধ অবসানের জন্য আলোচনা করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই সপ্তাহে মার্কিন ও ইউরোপীয় নেতাদের সাথে বৈঠক করবেন।

সূত্র : আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews