1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

মণিরামপুর পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা

  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবু সন্তোষ স্বর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৮৯ মণিরামপুর-৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, সহ-সভাপতি মাস্টার হাবিবুর রহমান, সহ-সভাপতি মোশাররফ হোসেন, সহ-সভাপতি এ কে আজাদ, সভাপতি ফয়জুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোনায়েম মোড়ল।
সভায় মণিরামপুর পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, কর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান আরও শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews