1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

মোস্তাফিজ ১ রানে ৩ উইকেট নিয়েও দলকে জেতাতে পারলেন না

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার

ক্রীড়া ডেস্ক :আইপিএল নিলামের ২৪ ঘণ্টাও পেরোয়নি, এর মাঝেই নিজের ঝলক দেখালেন মোস্তাফিজুর রহমান। এক ওভারে ৩ উইকেট নিয়ে প্রমাণ করলেন নয় কোটি ২০ লাখ রুপির যৌক্তিকতা।

বুধবার রাতে আইএল টি-টোয়েন্টিতে মাঠে নামেন মোস্তাফিজ। দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে এমআই এমিরাটসের বিপক্ষে চলতি আসরে নিজের সেরা বোলিং করেন তিনি। ৩৪ রানে নেন ৩ উইকেট।

মোস্তাফিজের ঝলকে ১২ ওভারে ১ উইকেটে ৮৯ রান থেকে ২০ ওভারে এমিরেটস করতে পারে ৮ উইকেটে ১৩৭। রান আরো কম হতে পারত। ক্যাপিটালসের ফিল্ডাররা তা হতে দেননি, ক্যাচ ফেলেছেন ৭টি!

মোস্তাফিজের বোলিংয়ের শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় ওভারে এসে তিনি দেন ১০ রান। তবে ১৬তম ওভারে এসে ঘুরে দাঁড়ান, এবার দেন ৭ রান। আর ১৮তম ওভারেই সেই জাদুকরী বোলিং দেখান।

ওভারের প্রথম বল উড়িয়ে মারার চেষ্টায় আকাশে তোলেন রাশিদ খান, মিড-অফে ক্যাচ নেন দাসুন শানাকা। পরের বলে আসে এক রান। বাকি চার বলে আর কোনো রান আসেনি। তবে আসে জোড়া উইকেট।

তৃতীয় বলে লং-অনে ধরা পড়েন টম ব্যান্টন (৫)। আর একবল পর স্লিপ ফিল্ডারের চমৎকার ক্যাচে ফেরেন এএম গাজানফার (০)। উইকেট আরো বাড়তে পারতো, শেষ ওভারে তার বলে ক্যাচ মিস করেন জর্ডান কক্স।

ফলে ইনিংসের ও নিজের শেষ ওভারে ১৬ রান দিয়ে ফেলেন মোস্তাফিজ। তাতেও অবশ্য সহজ লক্ষ্যই পেয়েছিল দুবাই। তবে সেই লক্ষ্য তাড়া করতে পারেনি তারা। ১৩ ওভারে ২ উইকেটে ৮৯ থেকে ১৩০ রানে গুটিয়ে যায় দুবাই, ম্যাচ হারে ৭ রানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews