1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

জুমার নামাজ আদায় হলো না শরণখোলার বাদল মুন্সির

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়নের লাকুরতলা গ্রামের চালিতাবুনিয়া এলাকার বাসিন্দা বাদল মুন্সি (৭০) নামের এক বৃদ্ধ জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জান্নাত নামে আরো একজন পথচারী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৯ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে।
প্রত্যক্ষদর্শী ও তার পরিবার সূত্রে জানা যায়, উপজেলা রায়েন্দা ইউনিয়নের লাকুরতলা গ্রামের‌ চালিতাবুনিয়া এলাকার বাসিন্দা শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন। উপজেলার রায়েন্দা ইউনিয়নের তাফালবাড়ী সিনিয়র মাদ্রাসা সংলগ্ন  পুকুরের পাশে হাঁটার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
এসময় জান্নাত নামের আরেকজন পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ বাদল মুন্সিকে মৃত ঘোষণা করেন। আহত জান্নাত বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews