1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়ায় ভূমি অফিসের পাশে সরকারি খাস জমি দখল যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা

শিবপুরে প্রীতি ফুটবল ম্যাচ: টাইব্রেকারে ৫-৪ গোলে হবিগঞ্জ ফুটবল একাডেমির জয়

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার

ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর) প্রতিনিধি:

সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ-এর জন্মভূমি শিবপুর গ্রামে শিবপুর ফুটবল একাডেমির আয়োজনে একটি জমকালো প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর ২০২৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুরে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এই খেলা অনুষ্ঠিত হয়। শিবপুর ফুটবল একাডেমি ও হবিগঞ্জ ফুটবল একাডেমির মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত ৯০ মিনিটে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে হবিগঞ্জ ফুটবল একাডেমি ৫–৪ গোলের ব্যবধানে শিবপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয় অর্জন করে। খেলায় সভাপতিত্ব করেন ০৯ নং শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. এম. আর. মুজিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মা ফার্মেসির কর্ণধার ও শিবপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব মো. ডা. মনির হোসেন। এছাড়াও খেলায় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য অতিথিবৃন্দ, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলার আনন্দ উপভোগ করেন।

খেলাটি ঘিরে মাঠজুড়ে দর্শকদের ছিল ব্যাপক উপস্থিতি, যা পুরো পরিবেশকে করে তোলে উৎসবমুখর। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন রেফারি রাকিবুল ইসলাম হাসিম। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আবু সাঈদ রনি ও সাদ্দাম মদ্দি। ধারাভাষ্যে ছিলেন রাসেল আহাম্মেদ নূরনবী এবং সাংবাদিক জুয়েল রানা।

সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন শিবপুর ফুটবল একাডেমির অধিনায়ক ও সাইমা ডেকোরেটর-এর স্বত্বাধিকারী আক্তারুজ্জামান আক্তার। এই প্রীতি ফুটবল ম্যাচটি এলাকার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আয়োজকদের প্রত্যাশা, এমন আয়োজন তরুণ সমাজকে খেলাধুলায় আরও আগ্রহী করবে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews