1. news@sadhinbanglanews24.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
যশোরে ওয়ারেশ আলী আনসারী খাজার জানাজা সম্পন্ন কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলার ডাক সম্পন্ন, সর্বোচ্চ দর ১২ লক্ষ ৭০ হাজার টাকা অপহরণের ২১ দিন পর দস্যুদের কবল থেকে  মুক্তিপণে মুক্তি মিলল ১৪ জেলের  এখনো জিম্মি ১৬ জেলে বন বিভাগের অভিযানে প্রায় এক বছরে সুন্দরবনে ৩৫২ টি ট্রলার ৭৫ হাজার ফুট ফাঁদ সহ ৩১৪ জন আটক কালীগঞ্জ পৌর এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালীগঞ্জ মটর মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুমোদন না থাকাই ঝিনাইদহ সুইট হোটেলে জরিমানা ট্রাকের চাপায় ছেলের সামনে মায়ের মর্মান্তিক মৃত্যু রূপদিয়া ভোক্তার অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

সারাদেশে মনোনয়নপত্র সংগ্রহ ২৭৮০, জমা ৩১

  • আপডেট টাইম : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ বার

স্বাধীন বাংলানিউজ ডেস্ক : ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রার্থীরা সারাদেশে ২৭৮০টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তবে দাখিল করেছেন মাত্র ৩১টি।

রোববার বিকাল ৪টা পর্যন্ত হালনাগাদ করা এ পরিসংখ্যান তুলে ধরেছে ইসির কেন্দ্রীয় সমন্বয় কমিটি। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে, যার সময় শেষ হবে সোমবার।

সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৫০১টি মনোনয়নপত্র উত্তোলন হয়েছে ঢাকা অঞ্চল থেকে। এছাড়া রংপুর থেকে ২৮৩টি, রাজশাহী থেকে ২৬৯, খুলনা থেকে ৩০২, বরিশাল থেকে ১৬১, ফরিদপুর থেকে ১৪৫, ময়মনসিংহ থেকে ৩৩৯, সিলেট থেকে ১২৭, কুমিল্লা থেকে ৪০৫ এবং চট্টগ্রাম অঞ্চল থেকে ২৪০টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি ৮টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে ফরিদপুরে। এছাড়া ময়মনসিংহ ও বরিশাল অঞ্চলে ৭টি করে, রংপুরে ৩টি, ঢাকা ও চট্টগ্রামে ২টি করে এবং খুলনা ও সিলেট অঞ্চলে ১টি করে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আর রাজশাহী ও কুমিল্লা অঞ্চলে কোনো মনোনয়নপত্রই দাখিল করা হয়নি।

সাধারণত জমার শেষ দিনে বেশির ভাগ মনোনয়নপত্র দাখিল করা হয়ে থাকে। এবারও প্রার্থীরা শেষ দিনকেই যে বেছে নিচ্ছেন, তা সমন্বয় কমিটির চিত্রই বলছে।

মনোনয়নপত্র জমার সময় প্রার্থী বা তার প্রস্তাবক, সমর্থকসহ পাঁচ জনের বেশি উপস্থিত থাকতে মানা রয়েছে; এসময় কোনো ধরনের মিছিল, শোডউন করলে আচরণবিধি লঙ্ঘন হবে।

তফসিল অনুযায়ী, বাছাই, আপিল, নিষ্পত্তি শেষে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও পরদিন থেকে প্রচারণার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ পর্যন্ত প্রচারণা করা যাবে। ভোট হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে টা পর্যন্ত; একইসঙ্গে গণভোটও হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

স্বাধীন বাংলা নিউজ 24.com limited কর্তৃক প্রকাশিত।

Theme Customized By BreakingNews